শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতায় ২৫ অসহায় পরিবারের পাশে আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে ২৫টি অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ফারহাদ, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আহাদুল ইসলাম, সহ-সভাপতি আসহাব উদ্দিন মালেকী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল জাবেদ এবং সিনিয়র সদস্য তারেকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ২৫টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102