বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আস্থার আলো মেধা বৃত্তি পরীক্ষা ২৫-এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১০ জুলাই) বিকেলে চাতরী চৌমুহনী টানেল চত্বরে অবস্থিত একটি রেস্টুরেন্টে  সংগঠনের সভাপতি এম. মোরশেদ মান্নান সভাপতিত্ব সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমীন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী,মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ শফিকুল আলম,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব-এইড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির উদ্দিন,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রিয় বাংলাদেশ’-এর চেয়ারম্যান আনোয়ারুল আজিম চৌধুরী মাসুদ, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী আকরম সুমন, চাতরী ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের প্রধান মোহাম্মদ আবুল মনসুর, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. এস এম এহসানুল হক বাবর,বাবু রাহুল দর, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ ইসলাম, সংগঠনের উপদেষ্টা এম. আকতার হোসাইন ।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক পরিষদের সদস্য মাস্টার মোহাম্মদ রফিক ইসলাম,বশির রিফাত, মেরিন একাডেমী প্রতিনিধি নোজাম উদ্দিন ,মোহাম্মদ জাহিদ মৃধা, স্বাগত বক্তব্য দেন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সমন্বয়ক মোহাম্মদ শফি আলম।

‎আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102