শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

এসিড পানে বোয়ালখালীর বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রাজীব বণিকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রামে এসিড পান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী।

নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার বাসিন্দা এবং মনোহরি বণিকের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৮টার দিকে নিজের জুয়েলারি দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চমেক হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102