বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

আনোয়ারায়  বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

‎-আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ  উদ্যোগে ১৭ জুলাই শুক্রবার  সারাদিন উপজেলার বন্যা কবলিত রায়পুর,  জুইদণ্ডী ও পরৈকোড়া ইউনিয়নের প্রায় ৫ শত দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় উপজেলার নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটময় মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বিত্তবান ও বিভিন্ন  সংগঠনগুলো এগিয়ে এলে দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার সভাপতি শ্রী পলাশ বিশ্বাস, সহ সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সহ সভাপতি তপন দত্ত, সাধারণ সম্পাদক গৌতম ওয়াদ্দেদার, সহ সাধারণ সম্পাদক দিদুল সিকদার, সহ সাধারণ সম্পাদক লিটন শীল, সহ সাধারন সম্পাদক রুপন নাথ, অর্থ সম্পাদক অজয় চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাবলু মিত্র, হিসাব নিরক্ষক কানু দত্ত,   সাংগঠনিক সম্পাদক সৈকত শীল, আপ্যায়ন সম্পাদক সজল সেন,কার্যকরী সদস্য উত্তম দাশ, সজল সেন, মিটন দাশ,গোবিন্দ দত্ত, রাজিব সেন, মেঘ নাথ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102