শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

পটিয়ার সুচক্রদন্ডীতে রথযাত্রার উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):

সাম্প্রদায়িক সম্প্রীতির পটিয়ায় সকল ধর্মের মানুষ নির্ভয়ে নিজনিজ ধর্মানুষ্ঠান পালন করতে পারবে।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ইশতেহারে ‘রেইনবো বাংলাদেশ’ এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা হলো অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রূপকল্প। এই ধারণার আওতায় ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুর কোনো বিভেদ থাকবে না।মিলন মন্দির সমিতির প্রধান উপদেষ্টা হরিপদ দে’র সভাপতিত্বে এবং শ্রীশ্রী জগন্নাথ ধাম উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা স্বপন বিশ্বাসের সঞ্চালনায় বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পটিয়া পৌরসভাধীন সুচক্রদন্ডী শ্রীশ্রী জগন্নাথ ধাম প্রাঙ্গণে মিলন মন্দির সমিতি আয়োজিত সনাতন ধর্মের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রার উদ্বোধনকালে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পটিয়াতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মানুষ্ঠান নির্ভয়ে,শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে পালন করতে পারবে। সম্প্রতি বর্তমান সরকার মাদকের বিস্তার ও ভয়াবহতা রোধে জাতীয় সংসদে কঠোর আইন পাশ করেছে। তিনি ছাত্র ও যুবসমাজকে মাদকের করালগ্রাস হতে দূরে থাকার আহবান জানান। মাদক ও চাঁদাবাজির ক্ষেত্রে পটিয়ার বর্তমান প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে তিনি জানান। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খোরশেদ আলম, হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক,পটিয়া পৌরসভা বিএনপি’র সাবেক সাবেক যুগ্ম-আহবায়ক জনাব তৌহিদুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার সভাপতি মেম্বার নিখিল দে,সাধারণ সম্পাদক তাপস দে, যুগ্ম-সাধারণ সম্পাদক ছোটন সরকার, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলকি চৌধুরী,মেম্বার উত্তম দে, রিপন দে, হারাধন সর্দ্দার,পটিয়া পৌরসভা শাখার সভাপতি বিকাশ দাশ বিষু, সহ-সভাপতি শ্যামল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অরজিত দে সাজু,নন্দন দে, বাগীশিপ-পটিয়া উপজেলার সভাপতি কাঞ্চন নাথ, পটিয়া পৌরসভার সভাপতি স্নেহাশিষ দে নিউটন, কচুয়াই ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক উজ্জ্বল রুদ্র,সহ-সভাপতি যীশু বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিপ্লব শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দে লিটন, সাধারণ সম্পাদক রন্টু দে, অর্থ সম্পাদক শুভ দে ও অনিক দে। উদ্বোধনী অনুষ্ঠানটি হাজার হাজার ভক্ত ও পূণ্যার্থীর মিলনমেলায় পরিণত হয়। রথযাত্রাটি সুচক্রদন্ডী জগন্নাথ ধাম থেকে শুরু হয়ে পটিয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মাননীয় সংসদ সদস্য জনাব এনামুল হক এনাম হাইদগাঁও শ্রীশ্রী রাধা মদনমোহন এবং তারা মায়ের মন্দিরের উদ্যোগে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবেও উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম জেলা মনিটরিং কমিটির সদস্য সুকান্ত তালুকদার। সঞ্চালনায় ছিলেন পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল দে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102