শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ‘শফি ফাউন্ডেশন’-এর খাদ্যসামগ্রী বিতরণ রিয়্যালিটি শো আমার জীবনে এক নতুন মোড় এনে দেয়: শাফিউল রাজ প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সোনাগাছিতে দুর্বারের প্রতিষ্ঠা দিবসে আইনগত অধিকার নিয়ে সচেতনতার বার্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে

প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

পলাশ সেন চট্টগ্রাম মহানগর

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য রথযাত্রার সূচনা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

এই উৎসবকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব আনন্দ-উৎসবের আবহ।

দুপুর গড়াতেই প্রবর্তক মোড় ও এর আশপাশের এলাকা রূপ নেয় জনসমুদ্রে। বর্ণিল সাজসজ্জায় সেজেছে রথযাত্রা চলার পুরো সড়ক।

শঙ্খের পবিত্র ধ্বনি আর কীর্তনের সুরে চারপাশের পরিবেশ যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের হাজারো মানুষ জাত-পাত ভুলে শামিল হন এই উৎসবে।

পরমেশ্বর ভগবান জগন্নাথ, বলদেব ও দেবী সুভদ্রার কৃপা লাভের আশায় পরম শ্রদ্ধায় রথের রশি টানতে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মাঝে।

অনেকেই রথের উদ্দেশ্যে ফুল, ফল ও প্রসাদ নিবেদন করেন। তাদের সমস্বরে করা প্রার্থনায় বারবার ধ্বনিত হচ্ছিল বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের সমৃদ্ধির আকুল আবেদন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবর্তক মোড়ের ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণিল এই শোভাযাত্রাটি চট্টেশ্বরী রোড এবং কাজীর দেউড়ি মোড় অতিক্রম করে নন্দনকাননে গিয়ে শেষ হবে।

রথযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুরো রুটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উৎসবের আনন্দকে নির্বিঘ্ন করতে সড়কের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা।

“সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে গমন করেন।

নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রার মাধ্যমে তাঁরা পুনরায় নিজ মন্দিরে ফিরে আসবেন।”

ঐতিহ্য আর বিশ্বাসের এই মহাসম্মিলন কেবল একটি ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নিয়েছে সম্প্রীতির এক অনন্য উৎসবে।

রথের চাকার সাথে সাথে যেন ঘূর্ণায়মান হলো হাজারো ভক্তের হৃদয়াবেগ, যা চট্টগ্রামবাসীকে এনে দিল এক পঙ্কিলতাহীন আনন্দের পরশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102