বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

বিভিন্ন মামলায় দুই নারী সহ হাকিমপুরে আটক ৬।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, হাকিমপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলায় দুই নারী সহ সর্বমোট ৬ জনকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাকিমপুর থানার এফআইআর নং -১১ এর আসামি মোঃ লতিফের মেয়ে
মোছাঃ রেখা(৪৫), এবং একই গ্রামের মোঃ রুবেলের স্ত্রী ও মোঃ আবুল কালামের মেয়ে মোছাঃ কামরুন্নাহার(২৫) কে আটক করে পুলিশ। একই ঘটনায় অভিযুক্ত কামরুন্নাহারের স্বামী এবং ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ রুবেল(৩২) কে ও আটক করা হয়।
হাকিমপুর থানায় হওয়া সাধারণ ডায়েরি নং-৬৯৪ এর সন্দেহভাজন আসামি হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩৩), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত হাকিমপুর উপজেলার পাউশগাড়া গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (৩৭) এবং বড়ডাঙ্গাপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে মোঃ পারভেজ আলী (২৭) কে ও আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক সকল আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় পুলিশ প্রিজন ভ্যানে বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102