শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

হাকিমপুরে মাদকসেবন,চুরি ও অগ্নিসংযোগের দায়ে আটক ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে মাদকসেবন, চুরি ও অগ্নিসংযোগের দায়ে পৃথক পৃথক অভিযানে সর্বমোট তিন জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
৯ জুলাই বৃহস্পতিবার হতে ১০ জুলাই ২০২৬, শুক্রবার পর্যন্ত অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক আসামিরা হলেন, মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি হাকিমপুর উপজেলার পাউশগাড়া গ্রামের মৃত আব্দুল হাবিল সরকারের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৫), চুরির দায়ে ৩৮০/৪১১ পেনাল কোডে হাকিমপুর থানার মামলা নং – ৬ এর আসামি নবাবগঞ্জ থানার গুনবিহার(পুটিমারা) গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র মোঃ গোলাম রব্বানী(৩২), এবং ১০ টি খড়ের পালায় অগ্নিসংযোগকারী, হাকিমপুর থানার মামলা নং – ৭ এর আসামি হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মোঃ ওবায়দুলের বাসার কাজের ছেলে মোঃ জিহাদ (২৮), পিতা-অজ্ঞাত।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামি দেলোয়ারকে জেল সুপার, জেলা কারাগার দিনাজপুরে এবং অপর দুইজন আসামিকে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ প্রহরায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102