শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

বহু প্রতীক্ষিত লাইফস্টাইল Rimjhim Edit কলকাতার দেশপ্রিয় পার্কে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা–

– দক্ষিণ কলকাতায় রঙিন সূচনা ‘Rimjhim Edit’-এর প্রথম দিনেই উপচে পড়া ভিড়,শপিং-শিল্প-সৃজন শীলতার অনন্য মিলন মেলা দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে শনিবার, ১১ জুলাই ২০২৬, জমে উঠল বহুল প্রতীক্ষিত লাইফস্টাইল ও আর্ট এক্সিবিশন‘Rimjhim Edit’। The Event Runner by Madhubanti & Amrita- র আয়োজিত এই দুই দিনের বিশেষ উৎসবের প্রথম দিনেই উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল,কলকাতার মানুষের কাছে ফ্যাশন,শিল্প ও সৃজনশীলতার প্রতি আগ্রহ কতটা গভীর। Utshab Marriage Hall ১ম তলা,দেশপ্রিয় পার্ক ক্রসিং-এ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বল্প মূল্যে রুচিশীল ও বৈচিত্র্যময় সংগ্রহের শাড়ি,পাঞ্জাবি স্যুট, স্টেটমেন্ট জুয়েলারি,ওয়ান- গ্রাম গোল্ড জুয়েলারি এবং অ্যান্টি-টার্নিশ জুয়েলারি বিশেষভাবে আকর্ষণ করে ক্রেতাদের। কেনাকাটার পাশাপাশি শিল্প, নান্দনিকতা ও সৃজনশীলতার এক অপূর্ব পরিবেশ উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।
দিনটির অন্যতম আকর্ষণ ছিল সৃজনশীল লাইভ ওয়ার্কশপ।পটারি মেকিং, রেজিন আর্ট এবং ক্যানভাস আর্টে অংশ নিয়ে শিশু থেকে বড়,সব বয়সের মানুষই নিজেদের সৃজন শীলতার প্রকাশ ঘটান। শিল্পচর্চা,হাতে- কলমে শেখা এবং প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের আবহ হয়ে ওঠে আরও প্রাণময়।
পরিবার,বন্ধু,ছাত্রছাত্রী, শিল্পপ্রেমী ও ফ্যাশন প্রেমীদের উপস্থিতিতে প্রথম দিনটি পরিণত হয় এক রঙিন মিলনমেলায় কেনা কাটা, শিল্পচর্চা,সৃজন শীল কর্মশালা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ সব মিলিয়ে ‘Rimjhim Edit’ হয়ে উঠেছে দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় লাইফস্টাইল উৎসব। ফ্যাশনের নতুন ট্রেন্ড,শিল্পের ছোঁয়া,সৃজনশীলতার আনন্দ এবং এক ছাদের নিচে অসাধারণ অভিজ্ঞতা‘ Rimjhim Edit’এর প্রথম দিনেই দর্শকদের মন জয় করল এই অনন্য আয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102