শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

উত্তর ২৪ পরগনার বারাসাতে গ্রামীণ চিকিৎসকদের প্রথম জেলা সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

গ্রামীণ স্বাস্থ্য‌ পরিষেবাকে আরও সুসংগঠিত, দক্ষ ও জনমুখী করে তুলতে প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পি.আর. এম.পি.ডব্লিউ.এ.উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে বুধবার বারাসাত জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হল সংগঠনের প্রথম জেলা সম্মেলন। সেবা,সততা, একতা’এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রামীণ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে সভাকক্ষ ভরে ওঠে।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মনোজ চক্রবর্তী, ডাঃ গৌরব আগরওয়াল ডাঃ ভজন সরকার ও ডাঃ উন্মেষ চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা বলেন, চিকিৎসকের অভাবে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য। সম্মেলনে চিকিৎসক দের দক্ষতা বৃদ্ধি,জন স্বাস্থ্য সচেতনতা, সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেষে ৯ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন দীপক সেন,সম্পাদক প্রবীর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মণিরুলবাবু এবং কোষাধ্যক্ষ পার্থ রায়-সহ অন্যান্যরা। নবনির্বাচিত কমিটি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102