---তরুণ বিশ্বাস,কলকাতা---
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও সুসংগঠিত, দক্ষ ও জনমুখী করে তুলতে প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পি.আর. এম.পি.ডব্লিউ.এ.উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে বুধবার বারাসাত জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হল সংগঠনের প্রথম জেলা সম্মেলন। সেবা,সততা, একতা’এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রামীণ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে সভাকক্ষ ভরে ওঠে।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মনোজ চক্রবর্তী, ডাঃ গৌরব আগরওয়াল ডাঃ ভজন সরকার ও ডাঃ উন্মেষ চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা বলেন, চিকিৎসকের অভাবে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য। সম্মেলনে চিকিৎসক দের দক্ষতা বৃদ্ধি,জন স্বাস্থ্য সচেতনতা, সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেষে ৯ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন দীপক সেন,সম্পাদক প্রবীর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মণিরুলবাবু এবং কোষাধ্যক্ষ পার্থ রায়-সহ অন্যান্যরা। নবনির্বাচিত কমিটি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করে।