বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অমরনাথ যাত্রীদের মিলনমেলা ঘিরে ভক্তিময় আবহ,ভারত সেবাশ্রমে ‌

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

পবিত্র অমরনাথ যাত্রা ২০২৬-কে সামনে রেখে কলকাতার ভারত সেবাশ্রম হলে অমরনাথ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল অমরনাথ যাত্রীদের এক আন্তরিক ও আধ্যাত্মিক মিলন মেলা। ভক্তি, সৌহার্দ্য ও ধর্মীয় চেতনায় ভরপুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় কার্তিক মহারাজ, সাধু-সন্ন্যাসীবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং অমরনাথ তীর্থযাত্রায় অংশগ্রহণ কারী বহু ভক্ত ও যাত্রী। শুভ সূচনায় বৈদিক মন্ত্রোচ্চারণ,পূজা-‌অর্চনা ও আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে সমগ্র পরিবেশ এক পবিত্র আবহে পরিণত হয়। উপস্থিত সাধু-সন্ন্যাসীরা অমর নাথ যাত্রার মাহাত্ম্য, ভক্তির শক্তি এবং মানবকল্যাণে ধর্মীয় চর্চার গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। মিলনমেলায় তীর্থযাত্রীদের অংশ গ্রহণে আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিগীতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় আনন্দ ঘন পরিবেশ,যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠান জুড়ে ছিল পারস্পরিক পরিচয়,অভিজ্ঞতা বিনিময় এবং আসন্ন অমরনাথ যাত্রাকে সফল ও সুরক্ষিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মিলনমেলা শুধুমাত্র তীর্থযাত্রীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে না, বরং তাদের আধ্যাত্মিক প্রস্তুতিকেও আরও সমৃদ্ধ করে। ভগবান অমরনাথের আশীর্বাদে সকল যাত্রীর নিরাপদ ও সফল তীর্থযাত্রার কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভক্তি, আস্থা ও মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102