বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অভিনয়ে সোনিয়া ইসলামের ব্যস্ততা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ – ঢাকা

দেশীয় সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে অভিনয়শিল্পীদের মধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় মুখ সোনিয়া ইসলাম। অভিনয়ে পথচলা খুব বেশি দিনের নয়, তবে ইতোমধ্যে একের পর এক নাটক, মিউজিক ভিডিও ও চলচ্চিত্রে কাজ করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। অল্প সময়েই ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের দৃপ্ত পদচারণার মাধ্যমে সম্ভাবনাময় শিল্পী হিসেবে নজর কেড়েছেন তিনি। জানা যায় মাত্র দুই বছর আগে (২০২৪ সালের ১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় যাত্রা শুরু করেন এই তরুণ অভিনেত্রী।
ঢাকার খিলগাঁওয়ে বেড়ে ওঠা সোনিয়া ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার যবর খালি গ্রামে। তিনি সরকারি প্রাইমারি স্কুল এবং আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে খিলগাঁওয়ে বসবাস করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি জিম ট্রেইনার হিসেবেও কাজ করছেন।
মিডিয়ায় অভিষেকের পর থেকেই নিয়মিত কাজ করে যাচ্ছেন সোনিয়া। তার প্রথম অভিনীত নাটক ‘বউ শাশুড়ির যুদ্ধ’, যা পরিচালনা করেছেন আলমগীর সাগর। একই পরিচালকের ‘পাগল তোর জন্য’ নাটকেও অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া নির্মাতা নিকুল কুমার মন্ডলের পরিচালনায় ‘প্রতীক্ষা’ এবং ‘আমরা হানিমুনে যাব’ নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। এছাতা তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে অন্যতম ‘টাকার গরম’। অন্যদিকে তার একক নাটক ‘দুটি হৃদয়ের গল্প’ এটি পরিচালনা করেছেন সাইদুল মোরসালিন।
অল্প সময়ের ক্যারিয়ারে সোনিয়া ইসলাম ইতোমধ্যে প্রায় ৪৫টি নাটকে কাজ করেছেন। এর মধ্যে ৩৭টি নাটক ইতোমধ্যে মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি পাঁচটি মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করছেন সোনিয়া। তিনি ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ চলতি ঈদে মুক্তি পেয়েছে। এছাড়া বড়ুয়া মনোজিৎ ধীমন পরিচালিত ‘রুটস’ চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নিয়মিত অভিনয়, পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে আরও বড় পরিসর এবং ভালো ভালো কাজের স্বপ্ন দেখছেন সোনিয়া ইসলাম। অভিনয় জগতে সোনিয়া তার নিজ মেধা এবং অধ্যাবসায়ের মাধ্যমে এগিয়ে যাবেন অভিষ্ঠ লক্ষে, এমন প্রত্যাশা তার ভক্তদের। তার জন্য শুভ কামনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102