শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার বাসায় যাওয়া পথে নিখোঁজ ফারজানা আকতার লিপি, সন্ধান চাই পরিবার প্রাচীন নগর সভ্যতার ধ্বংসস্তুপ দেয়াঙ কারাগার, এই কারাগারে বন্দী ছিলেন বাংলা সাহিত্যের কবি আলাওল ফটিকছড়িতে মন্দিরে চু”রি করে শেষ রক্ষা হলো না, ফটিকছড়িতে গ্রে”প্তার ৪ মা-ছেলের ভালোবাসার গল্প নিয়ে আসছে নতুন চলচ্চিত্র ‘খোকন’ সিলেটে নদী ভাঙন ও বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানের পথে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট দূষণমুক্তনগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিলহতে বললেন সিসিক প্রশাসক বনগাঁ ভিডিও দপ্তরে বাল্যবিবাহ রুখতে আইনি সচেতনতার ডাক রায়পুরের দুই চেয়ারম্যান প্রার্থীর দুবাইয়ে সাক্ষাৎ, নির্বাচনী পরিবেশ নিয়ে ঐক্যের আহ্বান

জামালপুরের সংসদ সদস্য ও দলের তিন নেতার করোনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৬৮ বার পড়া হয়েছে

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দিন জেলায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তারা কোভিড-১৯ পজিটিভ। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাহফুজুর রহমান জানান, নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

তিনি আরও জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিন জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

প্রসঙ্গত, এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩০৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন এবং সুস্থ হয়েছেন ১২৯ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102