
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, ৯নং পরৈকোড়া ইউনিয়ন কমিটি গঠনকল্পে এক সভা আনোয়ারা উপজেলার মামুরখাইন শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়|
আজ শুক্রবার (২৯ মে) পরিষদের উপজেলার সদস্য সচিব শ্রীমান দাশ (জুয়েল) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক যীশু দাশ ও প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সজীব দত্ত (সৌরভ)।
সভার উদ্বোধন করেন যুব ঐক্য পরিষদ, আনোয়ারা উপজেলার আহ্বায়ক পলাশ মিত্র| উপজেলার সদস্য বিজয় ঘোষ’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সদস্য অসীম দাশ, উপজেলার সিনিয়র সদস্য শাবলু মিত্র, সঞ্জয় চৌধুরী, অলক গুহ, আগমন দাশ, টাইসেন দত্ত, তন্ময় নন্দী, মাইকেল নন্দী. দাশ প্রমুখ| সভার ২য় পর্বে সঞ্জয় চৌধুরী সভাপতি ও অলক গুহকে সাধারণ সম্পাদক ৯নং পরৈকোড়া ইউনিয়ন (আংশিক) কমিটি গঠন করা হয়।