
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামকে সংবর্ধনা উপলক্ষে ঝাকজমক বর্ণাঢ্য অনুষ্টানমালার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(১২ই জুন) বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন এলাকার ঐতির্য্যবাহী মনসা স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্টানের মধ্যে কোরান থেকে তেলোয়াত,
শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনা ও পাঠের মাধ্যমে এ সংবর্ধনা সভার কার্যক্রম শুরু হয়।
এরপর অনুষ্টানের অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষক একযোগে এমপি এনামুল হক এনামকে প্রতিষ্টানের পক্ষ থেকে সম্মাননা স্মারক কেষ্ট প্রধান করার মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে।
এছাড়া একই সময়ে আলহাজ্ব আবু মোহাম্মদ ও হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা মার্শালকে প্রতিষ্টানের গুনীজন হিসেবে সম্মাননা স্মারক কেষ্ট প্রদানের মাধ্যমে ভূষিত করা হয়েছে।
এতে অনুষ্টানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
সংবর্ধনা কার্যকরী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ম্যাফ সুজ লি: ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট সমাজসেবক হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা মার্শাল এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ বিভাগ ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনসা স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য আলহাজ্ব আবু মোহাম্মদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,হাবিলাসদ্বীপ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুল ইসলাম,উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন।উদ্ভোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মনসা স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকী।
আরো উপস্হিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ জিয়াউল হক জিয়া, খলিল-মীর ডিগ্রী কলেজ অধ্যক্ষ এস এম মিসবাউর রহমান,উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক,উপজেলা জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ সাইফুদ্দিন,সংবর্ধনা উপ-কমিটির আহব্বায়ক হারুন-অর-রশিদসহ আরো স্হানীয় বিশিষ্ট সমাজসেবী বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীরা এবং রাজনৈতিক,সামাজিক স্হানীয় সুধীবৃন্দ।
উল্লেখ্য অনুষ্টান শুরুর পূর্ব মুহুর্তে অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য বৃন্দ সহ একযোগ হয়ে মনসা স্কুল এন্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ফলকউম্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন ও দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্টানের শুরু থেকে মাঝ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ নৃত্য,সংগীতানুষ্টানের মাধ্যমে এ অনুষ্টানের সমাপ্তি ঘটে।