শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৯নং পরৈকোড়া ইউনিয়ন যুব ঐক্য পরিষদ গঠিত ভারতে আটক বাংলাদেশীকে হিলি সীমান্ত দিয়ে ফেরত দিল বিএসএফ গোবরডাঙ্গায় জামদানি দর্পণ সঙ্গীতের রবীন্দ্র-নজরুল প্রণাম বৃষ্টি উপেক্ষা করে সিলেটে উৎযাপিত হচ্ছে ঈদুল আজহা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি : চ্যালেঞ্জ, উদ্বেগ ও আশার আলো সংবাদ প্রকাশের পর শত বছর পুরনো সুখছড়ি শিব মন্দিরের কাজ শুরু মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব- বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রামের ফটিকছড়ির স্বর্ণকন্যা এক জীবন্ত কিংবদন্তি ডাঃ প্রীতি বড়ুয়া আনোয়ারায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, আট হাজার টাকা জরিমানা হাকিমপুরে  সরকারী অনুদানের চেক ও জিআর চাল বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

ভারতে আটক বাংলাদেশীকে হিলি সীমান্ত দিয়ে ফেরত দিল বিএসএফ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
গত ২৭ মে ২০২৬ তারিখে সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাদহ গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে বিষ্ণু কুমার সরকার(৩২) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে।
পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা উক্ত যুববকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।
এরপর বিজিবির পক্ষ থেকে উক্ত যুবককে ফেরতের আবেদন জানালে ২৮ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে নয়টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিষ্ণু কুমার নামক ঐ যুবককে হিলি সীমান্ত দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি সদস্যরা পরবর্তীতে ২৮ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে এগারোটায় উক্ত যুবককে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের নিকট লিখিতভাবে তার পরিবারের নিকট হস্তান্তরের জন্য সোপর্দ করে।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,বিষ্ণু কুমার নামক ঐ যুবকের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে, পরিবারের সদস্যরা আসার পর তাদের নিকট উক্ত যুবককে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102