রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

চাকলা বাবা লোকনাথের তিরোধান দিবসে উপচেপড়া ভিড় ভক্তদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র তিরোধান দিবসে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার চাকলাধাম। বাবা লোকনাথের জন্মস্থান ও এই পবিত্র তীর্থক্ষেত্রে এদিন সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অগণিত ভক্ত।
এদিন চাকলাধামে উপস্থিত হয়ে বাবার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে পুজো দেন বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “হিন্দু ধর্মে তীর্থযাত্রার এক সুপ্রাচীন পরম্পরা রয়েছে। তীর্থে যাওয়ার জন্য কোনও বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু নিঃস্বার্থ ভক্তির।” চাকলাধামে এসে মানুষের মধ্যে সেই ভক্তিরই বহিঃপ্রকাশ দেখতে পেয়েছেন বলে জানান তিনি।
বাবার সেই অভয়বাণী আজও ভক্তদের হৃদয়ে অমলিন— “রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই তোমাদিগকে রক্ষা করিব।” দিলীপ ঘোষের কথায়, “এই বিশ্বাস আমাদের আজও পথ দেখায়। বাবার আশীর্বাদেই আমরা সুরক্ষিত এবং ভবিষ্যতেও তিনি আমাদের রক্ষা করবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
চাকলাধাম মন্দিরের প্রেসিডেন্ট নবকুমার দাসের তত্ত্বাবধানে এদিন তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পুজাপাঠ ও ভক্তদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকেই ‘বাবা লোকনাথ’-এর নামে জয়ধ্বনি আর ভক্তদের উপচে পড়া ভিড়ে মন্দির চত্বর হয়ে উঠেছিল এক স্বর্গীয় উপত্যকা।
শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় এ বছরও মহিমান্বিত হয়ে উঠল বাবা লোকনাথের এই পবিত্র লীলাভূমি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102