বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী ‎মো. কাউসার ফারুক আজ বিশ্ব চা দিবস বিলীনের পথে শতাধিক বছরের পুরোনো শিবমন্দির আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম জাহাজের ক্রু নিহতের ঘটনায় আটক ১ ধর্মতলা হেরিটেজ অডিটোরিয়ামে লোক জনশক্তি পার্টির সাংবাদিক বৈঠক              বিশ্ব নাট্যদিবস ২০২৬ উদযাপন উপলক্ষে থিয়েটার মুরারিচাঁদের আয়োজন ‎ হুগলির চুঁচুড়ায় সাংবাদিক পরিবার প্রাণের ভয়ে বাড়িছাড়া হয়ে ঘুরছে সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব ‎ মানবতার দিশারী “নব সোপান”সেচ্ছাসেবী সংগঠনের বর্ষপূর্তি উদযাপন

মানবতার দিশারী “নব সোপান”সেচ্ছাসেবী সংগঠনের বর্ষপূর্তি উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত হৃদয়পুর নব সোপান সেচ্ছাসেবী সংগঠনের প্রাণ প্রতিমা রত্না রায় ১৯৯৫ সাল থেকে সমাজের দুঃস্থ ও প্রান্তিক মানুষদের জন্য নিরন্তর সেবামূলক কাজ করে চলেছে ,তারই অংশ হিসেবে ২০২০ সাল থেকে যে “ফুড ব্যাঙ্ক” শুরু হয়েছিল তা ২০২৬ সালের ২০শে মে বুধবার ২০২৬ তম দিনে পদার্পণ করেছে। তাই ২০২৬ এ ২০২৬ এই দুই সংখ্যার সমরূপকে নজরে রেখে এই দিনটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হল। সুচারুভাবে সঞ্চালনা করেন প্রসেনজিৎ মন্ডল।এই অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাসাত ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি মহম্মদ নূরজামান খান, বারাসাত বিধানসভার বিধায়ক,শঙ্কর চ্যাটার্জী,পুলিশ সুপার পুষ্পা বারাসাত পুলিশ জেলা বিদ্যাগড় অজিঙ্কা অনন্ত এস.ডি.পি.ও বারাসাত এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সকল উপদেষ্টা ও সদস্যরা।এদিন অতিথি বরন, দুঃস্থ শিশু কিশোর ও তাদের মায়েদের পরিবেশিত নাটক,কেক কাটার আনন্দ ও সব শেষে”ফুড ব্যাঙ্কের” মধ্যেমে অসহায় মানুষদের খাওয়ানো হয়,এই সকল কর্মসূচির মাধ্যমে এদিনের অনুষ্ঠান এক আনন্দ উৎসবে পরিণত হয় ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102