
বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন স্বৈরচার এরশাদ বিরোধী আন্দোলনের সময়কার ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মো. কাউসার ফারুক। তিনি বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে গুনজন শুনা যাচ্ছে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও ১৯৯৩ সালে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে জি এস পদপ্রার্থী ছিলেন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ছিলেন। জুলাই বিপ্লবে ও উনার অসাধারণ ভূমিকা ছিলো। বোয়ালখালীর আহলা চাইল্ড কেয়ার একাডেমী, আল কোরআন ফাউন্ডেশন ও হাবিব আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। কাউসার ফারুক আহলা শেখ চৌধুরী পাড়ার বাসিন্দা। ইউনিয়নের বিভিন্ন পেশার ও বিভিন্ন ধর্মের মানুষের সাথে তার সংযোগ ও সম্পর্ক সেই ১৯৮৯ সালের ছাত্র রাজনীতির সময় হতে। তিনি তখন ছাত্র ইউনিয়ন এর থানা কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন। কাউসার ফারুক বলেন-একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। করলডেঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই আসন্ন ইউপি নির্বাচনে করলডেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মো. কাউসার ফারুক। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি, খেলাঘর আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন কাউসার ফারুক। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় প্রচার- প্রচারণা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতিতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে চেয়ারম্যান প্রত্যাশী কাউসার ফারুক বলেন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং মানুষের কল্যাণে কাজ করবো।” এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কড়লডেঙ্গা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে কাউসার ফারুক ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।