বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমানকে অভিনন্দন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস: বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ মহাস্থবির জাতিসংঘের সাধারণ পরিষদের (United Nations General Assembly-UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে এই গৌরবজনক পদে নির্বাচিত হন।
এক অভিনন্দন বার্তায় ভদন্ত দীপানন্দ মহাস্থবির বলেন, “ড. খলিলুর রহমানের এই গৌরবময় অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধির একটি ঐতিহাসিক মাইলফলক। তাঁর নেতৃত্ব বিশ্বশান্তি, মানবকল্যাণ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের একজন কৃতী সন্তান হিসেবে ড. খলিলুর রহমানের এই সাফল্যে দেশের সকল মানুষ গর্বিত। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ড. খলিলুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফল নেতৃত্বের জন্য শুভকামনা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102