রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত  বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

এডভোকেট হরিপদ চক্রবর্তীর জীবনাবসান, বিভিন্ন মহলের শোক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্রগ্রামের বিশিষ্ট আইনজীবী আনোয়ারা উপজেলার কৃতি সন্তান এডভোকেট হরিপদ চক্রবর্তী মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় তিনি  নগরীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আনোয়ারা উপজেলার পড়ৈকোড়া ইউনিয়নের সম্ভ্রান্ত ব্রাহ্মণ স্বর্গীয় রায় মোহন চক্রবর্তী ও স্বর্গীয়া মানদা চক্রবর্তীর পুত্র।

তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও এডভোকেট হিসেবে আইন পেশায় নিযুক্ত হন। তিনি আইন পেশায় প্রায় ছেচল্লিশ বছর পেশাগত দায়িত্ব পালনে এডিশনাল পিপি ও ২০ বছর যাবত স্পেশাল পিপি চোরাচালান নিরোধ ট্রাইব্যুনালে আর  অর্পিত সম্পত্তির বিচারক ছিলেন। পাশাপাশি তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আনোয়ারা উপজেলার সভাপতি, ব্রাহ্মণ সংসদের দক্ষিণ জেলার সভাপতি, আনোয়ারা উপজেলা  পূজা  উদযাপন পরিষদের তিন বারের সাবেক সভাপতি, পরৈকোড়া রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরৈকোড়া রাজরাজেশ্বর ধামের সাবেক সভাপতি। তাছাড়া তিনি অনেক মন্দিরের ‎ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন। এডভোকেট হরিপদ চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। তাছাড়া আরো শোক জানিয়েছেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর সহ আনোয়ারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন এর নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102