বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে গণমাধ্যমকর্মী, পৌর সহায়ক কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাবে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা এবং উন্নয়ন হিসাবে ৩৩ কোটি ৫১ হাজার টাকা আয় ধরা হয়েছে।

মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা, বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

এ সময় উপস্থিত ছিলেন – পৌর সহায়ক কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুল হক মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুন উর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সামছুদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, পৌর সচিব মো: নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ-সহকারি প্রকৌশলী মো: কামরুজ্জামান, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু সাইদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102