বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় অ্যাক্টো’র প্রতিষ্ঠা দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

সাড়ম্বরে পালিত হল উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া অ্যাক্টো সংস্থার প্রতিষ্ঠা দিবস। চাঁদপাড়া বিএম পল্লীর নিজস্ব মঞ্চে স্নেহলতা স্মৃতি মঞ্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন শাশ্বতী নাথ, কপিল ঘোষ,সুতপেশ চক্রবর্তী,আশিস চট্টোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী ও নীরেশ ভৌমিক-সহ বিশিষ্টজনেরা।
কবিতা,সংগীত,আবৃত্তি ও নাট্য পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। নৃত্যে স্বরলিপি চক্রবর্তী দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। পরিশেষে সুভাষ চক্রবর্তীর নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘আলোকিত যৌবন’ নাটক। সংস্থার কর্ণধার সুভাষ চক্রবর্তী বলেন,”সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমান সময়ে নাটক মানুষের জীবনে মুক্ত অক্সিজেনের মতো কাজ করে।”প্রীতম মজুমদার,চৈতি সিংহ রায়,চন্দন দাস, অনন্ত চক্রবর্তী,দিলীপ ভট্টাচার্য,স্বরলিপি চক্রবর্তী,ভাস্কর মিত্র, সমীর মাহাতো ও দীপজ্যোতি ভট্টাচার্য-এর মত সংগঠনের সদস্যদের সক্রিয় সহযোগিতা ও দর্শকদের উপস্থিতিতে শুচিশুভ্র এই অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনায় সোমা চক্রবর্তী অনন্য‌ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102