বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব শুরু দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান:সিলেটে রাষ্ট্রপতি গোসালডাঙ্গা গণেশ পূজা পরিদর্শনে সাধক ডালিম ব্রহ্মচারী লংগদুতে ইসলামী আন্দোলনের কান্ডারী হাফেজ ল আব্দুল মতিন ও মোহাম্মদ আলী যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু

মে দিবসের জাগরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

১৯৮৬সালের পহেলা মে শিকাগোর হে মার্কেটে মজুরের রক্তে সেদিন ভেসে গিয়েছিলো খোলা রাজপথ। যুগে, যুগে শ্রমিক মজুরেরা এখনো তাদের অধিকার আদায়ে সোচ্চার তবুও তাদের কাঙ্খিত সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। যেমন কলকারখানা থেকে শুরু করে গার্মেন্টস শিল্প সবখানেই মালিক ও শ্রমিকের মধ্যে বৈষম্য লেগেই আছে। ঠিক মতো বেতন বোনাস না পাওয়া সহ শ্রমিকের মৌলিক চাহিদার সবটুকু মেটাতে ব্যর্থ রাষ্ট্র ও প্রতিষ্ঠান। সময়ের অতিরিক্ত কাজ করানো এবং অনেক সময় শ্রমিকের অসুখ বিসুখেও ছুটি না পাওয়ার মতো ঘটনাও আছে অনেক। তাছাড়া কৃষক জেলে তাঁতি শ্রমিক তাদের পেশাগত মর্যাদা না পাওয়া ও বৈষম্যের শিকার হওয়া।আমাদের দেশ কৃষিনির্ভর, ধান আখ সবজি সহ অনেক পণ্য উৎপাদন করে কিন্তু তারা সেই অনুযায়ী বাজারমূল্য পাননা, অনেক সময় সার সংকট ও পানি সংকট তীব্রভাবে দেখা দেয়। ফলে কৃষকের ভাগ্যের উন্নয়ন কিছুতেই হয়না। অভাব যেনো আজীবনের সঙ্গী।অনেক সময় ছেলেমেয়েদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। অথচ মধ্যস্বত্তভোগীরা কৃষকের নানা উৎপাদিত পণ্য মজুদ করে নিজেরা লাভবান হয়।একসময়ের জনপ্রিয় মসলিন শাড়ি, কাতান ও তাঁত হারিয়ে যেতে বসেছে শুধু পৃষ্ঠপোষকতার অভাবে।পোশাক শ্রমিকরা অনেক কারখানায় ঠিকমতো বেতন পায়না। মালিকের অসহযোগীতা,ও শ্রমিকদের সঠিক মূল্যায়ন না করাটা প্রধান কারণ। আমরা হারিয়ে ফেলেছি আদমজী, জুট মিল, পতেঙ্গা স্টীল মিল সহ অনেক শিল্প প্রতিষ্ঠান আমরা হারিয়ে ফেলেছি সময়ের স্রোতে।অসুস্থ হলে কারখানা কর্তৃপক্ষ অনেক সময় শ্রমিকের ভরণপোষণের দায়িত্ব নিতে চায়না। এবং কারখানা জনিত দূর্ঘটনাতেও শ্রমিক পঙ্গু হলে মালিক চিকিৎসার ভার গ্রহণ করেননা। যুগে যুগে এভাবেই বৈষম্যের শিকার শ্রমিকরা। আমরা একজন চেগুয়েভারাকে চাই আমরা এমন এক বিপ্লবীকে চাই যে উঠে আসবে সাধারণ শ্রমিকের ভাগ্য পরিবর্তনে। সেদিন বুঝি খুব বেশি দূরে নয়।

 

 

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102