বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রিশরা রবীন্দ্র ভবনে কবি প্রণাম নৃত্যনাট্য ‘শ্যামা’য় মুগ্ধ করে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালো বাসা নিবেদনের মধ্যদিয়ে ১৪ জুন রবিবার ২০২৬ রিশরা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের ১১তম বার্ষিক উৎসব “কবি প্রণাম ২০২৬”। এবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল“নব রবি কিরণে অঞ্জলি লহো মোর স্মরণে রবীন্দ্রনাথ, মননে নজরুল”। এই ভাবনাকে কেন্দ্র করে সঙ্গীত,আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শিল্পীরা। প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্র নাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘শ্যামা’। দক্ষ শিল্পী ও নৃত্যশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং সমগ্র প্রেক্ষাগৃহকে এক অনন্য সাংস্কৃতিক আবহে ভরিয়ে তোলে। নৃত্য, অভিনয়,সঙ্গীত ও আলোকসজ্জার মনোমুগ্ধ কর সমন্বয়ে ‘শ্যামা’ নতুন মাত্রা পায়। ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের এই উদ্যোগ শুধু সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেই নয়,নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য,সঙ্গীত ও নৃত্য কলার প্রতি আগ্রহ ও ভালোবাসা জাগিয়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট জনেরা শিল্পীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী হয়ে রইল রিশরার সাংস্কৃতিক অঙ্গনে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102