বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে

৪০ বছরের কর্মজীবন শেষে সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

রতন কান্তি দাশ চট্টগ্রাম সংবাদদাতা

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- কার্তিক চন্দ্র দাশ,এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ছুটে আসেন শিক্ষকরা। তাকে বিদায় জানাতে স্কুলের ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।

বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন লোহাগাড়া উপজেলার সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র দাশ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে সককারী প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন কার্তিক চন্দ্র দাশ। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সুখছড়ী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৬ সালের ১ ১ নভেম্বর শিক্ষক কার্তী চন্দ্র দাশ কর্মজীবন শুরু হয়। এরপর ২০২৪ সালের ২৪ এপ্রিল তিনি পদোন্নতি পেয়ে অদ্যাবধি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক কার্তীক চন্দ্র দাশ বলেন , বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

শিক্ষক কার্তিক চন্দ্র দাশের স্মৃতিচারণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী জিন্না,শিক্ষক আমিনুল হক,সিনিয়র শিক্ষক মোঃ রফিক, মিসেস কনিকা দাশ,শিক্ষীকা শেলী পাল,শিক্ষক আবু ইউসুফ, শিক্ষক আব্দুল কাদের,,শিক্ষক পারভেজ,, শিক্ষীকা অনামিকা দাশ,শিক্ষক আতিকুল হক,শিক্ষক ফরিদুল আলম,শিক্ষীকা শান্তি রায়,শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক নাজমুল ইসলাম, শিক্ষক মজরুর আজম,ও শিক্ষক শামসুজ্জোহা,
শিক্ষকরা বলেন, সককর্মী শিক্ষক কার্তিক চন্দ্র দাশের শূন্যতা কখনই পূরণ হবার নয়। তাকে আমরা আমাদের চাকরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ম

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102