বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে “গ্রাম হার্ভেস্ট”-এর হাতপাখা বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

সন্দ্বীপ প্রতিনিধি

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে হাতপাখা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “গ্রাম হার্ভেস্ট”। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

পরীক্ষা চলাকালীন সময়টিতে অনেক অভিভাবককে দীর্ঘ সময় ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। তীব্র তাপদাহে তাদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে “গ্রাম হার্ভেস্ট” এর পক্ষ থেকে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা কেন্দ্রের সামনে অবস্থানরত অভিভাবকদের হাতে হাতপাখা তুলে দেন।

এ সময় অভিভাবকরা এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গরমের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও এই ছোট উদ্যোগ তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।

“গ্রাম হার্ভেস্ট”-এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন মানবিক প্রয়োজন পূরণে তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102