মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি কলকাতায় প্রথমবার ৫১ জন বৈদিক পণ্ডিতের দ্বারা মহালক্ষ্মী বৈদিক মন্ত্র যজ্ঞ ও পূজা পাঠ সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা

বারাসাতে ৮ মাস পর মৃতদেহ হস্তান্তরের নির্দেশ আদালতের,স্বস্তিতে পরিবার

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

তরুণ  বিশ্বাস, কলকাতা—

দীর্ঘ আট মাসের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল বারাসাত সেশন আদালত। আমডাঙা থানার পুলিশকে গোলাম কুদ্দুচের মৃতদেহ দ্রুত তাঁর স্ত্রী মঞ্জুরা খাতুন বিবি ও ছেলে মিজানুর রহমানের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় দেহটি পরবর্তীতে পরিবার শনাক্ত করে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও ডিএনএ পরীক্ষার জটিলতার কারণে এতদিন দেহ হস্তান্তর আটকে ছিল।
আদালত স্পষ্ট জানায়, যখন শনাক্তকরণ সম্পূর্ণ হয়েছে এবং অন্য কোনও দাবিদার নেই, তখন ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয়তা নেই। অযৌক্তিক বিলম্বে পরিবারকে প্রিয়জনের শেষকৃত্যের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করা হয়। অ্যাডভোকেট দোয়েল চক্রবর্তী ডেপুটি, এলএডিসিএস অরিজিৎ বসু ডেপুটি, এলএডিসিএস ও সোনালী পাল প্যানেল অ্যাডভোকেট, ডিএলএসএ-এর জোরালো সওয়াল এবং অফিস কর্মকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী’র তৎপরতায় মামলায় গতি আসে। পাশাপাশি জেলা লোক আদালতের সম্পাদক- সচিব বিচারক নুরজামান খানের সহৃদয় ভূমিকা ও অ্যাডভোকেট সোফিয়া ইয়াসমিনের সহায়তায় অবশেষে স্বস্তি ফিরে পেল পরিবার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102