শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

‎এ সময় তিনি কেন্দ্রগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎পরিদর্শনকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পরীক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎তিনি জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সন্তোষজনক পরিবেশ পাওয়া গেছে এবং দায়িত্বরত কর্মকর্তারাও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা প্রশাসক আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশ গঠনে ভূমিকা রাখুক। পরীক্ষার্থীরা যেন প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।

‎তিনি আরও জানান, কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রস্তুতির সঙ্গে প্রশ্নপত্রের সামঞ্জস্য রয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102