মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

মধ্যম গহিরায় গঙ্গা পূজা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্রগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যম গহিরার সনাতন পাড়ায় তিনদিন ব্যাপী ৭ম সার্বজনীন শ্রী শ্রী ভগবতী গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

‎গত ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালায় ছিল শ্রী শ্রী ভগবতী গঙ্গা দেবীর গন্ধ চন্দন অধিবাস,শ্রীমদভগবদগীতা পাঠ,মাতৃ পুষ্পান্জলী প্রদান,বিশ্বশান্তি মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা, বস্তু বিতরণ ও আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ।

‎ধর্মীয় আলোচানা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ। বনমালী সর্দার এর সভাপতিত্বে এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মানুরাগী ও ধর্মীয় সংগঠক মানিক চন্দ্র বৈদ্য, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহবায়ক সাগর মিত্র, আলোকিত অতিথি ছিলেন বিশিষ্ট কবিয়াল ও পাল্টা কীর্তনিয়া কংস রাজ দত্ত, আনোয়ারা সাংবাদিক সমিতি আসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুপন দত্ত, মহাতীর্থ বারুণীস্নান উদযাপন পরিষদের সদস্য সচিব সবুজ কান্তি দেব, রাজনৈতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন শিফু,সাকাওয়াত হোসেন শাহেদ,গাজী নাসির, আবদুর৷ রহমান নাশু,মো: রাশেদ,মো: তালহা রহমান মুন্না,মো: জাহিদ সওদাগর, মো: মহিউদ্দিন, মো: রফিক, মো: সেলিম, উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুবল দাশ ও সাধারণ সম্পাদক সোহেল দাশ হ আরো অনেকে।

‎এসময় মধ্যম গহিরা গ্রামে একটি মহাশ্মশান তৈরীর প্রয়োজনীয়তা তুলে ধরে  একটি মহাশ্মশান তৈরীর দাবী জানান। বক্তারা এই গ্রামে একটি মহাশ্মশান তৈরী করে দেওয়ার আশ্বাস দেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102