শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পটিয়া গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন,নির্মল শীল আহবায়ক ও অজয় চৌধুরী সদস্য সচিব স্মৃতিময় বিটিভি ও ঐতিহ্যের লাল-সবুজ লোগো চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রা সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী শুভ জন্মাষ্টমীতে সকলের প্রতি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা:এমপি এনামুল হক এনাম পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে তোলে,সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের সঙ্গীত সন্ধ্যায় বক্তারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র উদ্যোগে শিশু – কিশোর প্রতিভাবান শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ১৯ এপ্রিল রবিবার বিকাল ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়। বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথ এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কণ্ঠ শিল্পী, সুরকার,বাংলাদেশ বেতার ও টিভি’র সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর গীতিকার চট্টগ্রাম কলেজ প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো: আবুল হাসান, সংবর্ধেয় অতিথি ছিলেন আর্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ শিল্পী মৃণালিনী চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নুরুল কবির, সম্মানিত অতিথি ছিলেন সাপ্তাহিক শিক্ষা সংবাদ এর সম্পাদক দেওয়ান মামুনুর রশীদ, ঋতুপর্ণা চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যার্থী পরিষদের সদস্যরা, এরপর সংবর্ধেয় অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তোলে দেন আনিকা দাশ চৌধুরী ও রুবেল চৌধুরী। বক্তরা বলেন সঙ্গীত চর্চা মানুষকে মানবিকতা শেখায়, আজকের প্রতিভাবানরা আগামীতে দেশের বাহিরে গিয়ে সুনাম বয়ে আনবে। দ্বিতীয় পর্বে “ধন ধান্যে পুষ্প ভরা ” সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিদ্যার্থী পরিষদের শিল্পীবৃন্দ। এর পর একক সঙ্গীত পরিবেশন করেন সারদা স্বয়ংপ্রভা ঘোষ,রোদ্দুর দে,সংহিতা নন্দী,হিমু আইচ,সৌমিল শ্রীহান দত্ত, দ্বৈত সংগীত পরিবেশন করেন অর্চিতা দে – অনুঙ্কা দে,এর পর একক সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা ধর,দিবাকর ভট্টাচার্য, অর্ঘ্যদীপ সরকার, দ্বৈত সংগীত পরিবেশন করেন অবন্তী সরকার ও পিহুনা সরকার, একক সঙ্গীত পরিবেশন করেন সুরাঙ্গনা রায় চৌধুরী, এর পর দ্বৈত সংগীত পরিবেশন করেন রাগবীর বসাক ও রাজবীর বসাক,একক সঙ্গীত পরিবেশন করেন সানিয়া নোমান,শুভ্রনীল দাশ,অভ্রনীল দে,দীপান্ত ভট্টাচার্য, ইন্দ্রদীপ ভট্টাচার্য। “আমরা সবাই রাজা” সমবেত রবীন্দ্র সঙ্গীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। শিল্পীদের পরিবেশনা উপস্হিত দর্শক – শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। রবীন্দ্র, নজরুল, লালন , পল্লী গীতি, আধুনিক গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নেন। যন্ত্রানুসঙ্গে যারা সহযোগিতা করেছেন কী বোর্ডে পঙ্কজ, তবলায় সানি দে,অক্টোপেড প্রণব, গিটারে পলাশ দাশ,বেহেলায় আশিষ বসাক প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102