মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মূখ্যমন্ত্রী যোগীআদিত্য নাথ জোড়াসাঁকোতে আগমনে সাজ সাজ রব ১৫ বছর পর পলাতক ৪ আসামি আটক ভোট বয়কটের ঘোষণা সর্বভারতীয় রেশন দোকান ডিলার্স ফেডারেশনের সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আমি বাংলাদেশের পোশাকের ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরার চেষ্টা করছি : তমা রশিদ ভোট বয়কটের ঘোষণা সর্বভারতীয় রেশন দোকান ডিলার্স ফেডারেশনের বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন পাথরঘাটা জেলে পাড়ায় সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগের কমিটি গীতা বিতরণ বোয়ালখালীতে গ্রাম আদালত কমিটির সাথে সংস্কার কমিশনের সদস্য ড. তারিকুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

১৫ বছর পর পলাতক ৪ আসামি আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎ একটানা ১৬ ঘন্টার রুদ্ধদ্বার বিশেষ অভিযানে   পনের বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও বিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত চার জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

‎সোমবার ( ২০ এপ্রিল ) গভীর রাতে আনোয়ারা থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাশ ও সহকারী উপ পরিদর্শক মো: নুরুল আফসার ও সুমন কুমার ধরের নেতৃত্বে আসামিদের নিজ এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন ৩ নং রায়পুর ইউনিয়নের পূর্ব তেলীপাড়া গ্রামের আইয়ুব আলাীর ছেলে মোঃ আব্দুল গফুর, একই ইউনিয়নের উঠান মাঝির বাড়ির লেদু মিয়ার ছেলে আব্দুর রহিম, একই ইউনিয়নের মৃত আলতাফের ছেলে মো: সিরাজ,মৃত মাবু আলীর ছেলে মো: হোসেন।

আনোয়ারা থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাশ জানান,আসামিরা ২০১৫ সালে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন বঙ্গোপসাগরে RAB কর্তৃক অনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার হয়েছিল।  আদালত আসামিদের প্রত্যেককেই পনের বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ও বিশ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যামে তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102