বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নারী নেতৃত্বের শক্তির সম্মানে লুমস টু লিডারশিপ এ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

নারী নেতৃত্ব,সাফল্য ও আত্ম প্রতিষ্ঠার অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানাতে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান ‘লুমস টু লিডারশিপ’। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ যোগ্য অবদান রাখা নারী নেতৃত্বদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেন অভিরূপ সেন গুপ্ত তাঁর উদ্যোগ ‘প্রয়াস’এর মাধ্যমে। অনুষ্ঠানের প্রেজেন্টিং পার্টনার ছিল,ফ্লোরেন্স বাই শ্রেষ্ঠা গাঙ্গুলি’।
কলকাতার পার্ক হোটেলের ফাইন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসন, উদ্যোগপতি,ফ্যাশন, সমাজকল্যাণ ও জনপরিষেবা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নারী ক্ষমতায়ন,নেতৃত্ব এবং সামাজিক পরিবর্তনের বার্তা তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল। একজন সফল ফ্যাশন উদ্যোক্তা ও ডিজাইনার থেকে রাজনৈতিক নেতৃত্বে তাঁর উত্থানের গল্প উপস্থিত অতিথি‌ দের অনুপ্রাণিত করে। এক বিশেষ আলাপ চারিতায় তিনি নিজের কর্মজীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম,সাফল্য এবং নারী ক্ষমতায়ন নিয়ে তাঁর ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের উদ্যোক্তা অভিরূপ সেনগুপ্ত বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব দের সামনে নিয়ে আসতে এমন প্ল্যাট ফর্মের প্রয়োজন রয়েছে। তাঁর উদ্যোগ ‘প্রয়াস’ ভবিষ্যতেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সম্মান জানিয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি জানান।
অন্যদিকে, ‘ফ্লোরেন্স বাই শ্রেষ্ঠা গাঙ্গুলি’-র প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠা গাঙ্গুলি বলেন, সাফল্য, নেতৃত্ব ও অধ্যবসায়ের গল্পকে সামনে আনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই সহযোগিতা।
অনুষ্ঠানে শিল্পপতি, সমাজকর্মী, উদ্যোক্তা, নীতি নির্ধারক, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নারী নেতৃত্বের ক্রমবর্ধমান ভূমিকা এবং সমাজ গঠনে তাঁদের অবদানকে তুলে ধরতে এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে।
সম্মাননা প্রদান, আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102