সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা

হাকিমপুরে ডাকাতির প্রস্তুতি,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ৯

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদক সংক্রান্ত মামলা,ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় সর্বমোট নয়(০৯) জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২২ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হিলির বড়ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোঃ মীর শহিদ (৩২) কে আটক করে পুলিশ।
এছাড়া মাদক সেবনের দায়ে একই গ্রামের মোঃ বেলালের পুত্র মোঃ শাকিল(২৮),মোঃ তকলিম উদ্দিনের পুত্র মোঃ নাসির(২৮) এবং মোঃ সাখাওয়াত হোসেনের পুত্র মোঃ মোহন(২০) কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে হিলি দক্ষিণ বাসুদেবপুর(জিলাপি পট্টি) নিবাসী মৃত ছাবের প্রামাণিকের ছেলে মোঃ সালাম প্রামাণিক, হিলি চুড়িপট্টির মৃত হারুন হাসান বাবুর পুত্র মোঃ মোনারুল হাসান শান্ত (২৯) এবং নয়ানগর গ্রামের মৃত বাবুল হোসেনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০) কে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
অপরদিকে, হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের পেছনের এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় দুই জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল,হিলি সিপি রোড সংলগ্ন হাকিমপুর পৌরসভার ০২ নং ওয়ার্ড ধরন্দার মৃত গিয়াস উদ্দিন শেখের পুত্র অন্তর রাজা(২৮) এবং হিলির ধরন্দা (ফকিরপাড়া) মহল্লার মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ কোরবান হোসেন হৃদয় (৩৭)।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় আটক সর্বমোট নয়(০৯) জনকে ১৯ জুন ২০২৬ শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভবিষ্যতেও হাকিমপুর থানা এলাকায় মাদক সহ যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা ঠেকাতে হাকিমপুর থানা পুলিশ নিরলস ভাবে কাজ করবে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102