বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু

সফল কাজের স্বীকৃতি পেলেন আনোয়ারা থানার উপ পরিদর্শক  ( এস আই )  শিমুল দাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করায় আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাশকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মাননা করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সনদপত্র ও আর্থিক সম্মানী তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় চট্টগ্রামের চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. আবু সেলিম রেজা,আনোয়ারা থানার এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাশ ও কনস্টেবল রিমন।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারার আলোচিত মা-মেয়ে হত্যা মামলার ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভুক্তভোগীদের মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ সফল অভিযানের স্বীকৃতি হিসেবেই এসআই শিমুল চন্দ্র দাশকে পুরস্কৃত করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আনোয়ারা থানার একজন কর্মকর্তা পুরস্কৃত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন শুধু আনোয়ারা থানা পুলিশের নয়, পুরো আনোয়ারা উপজেলার মানুষেরও। স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতার কারণেই আমরা এ ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি।”

‎তিনি আরও বলেন, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102