
আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম:
আসন্ন ২১ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান দাখিল পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাশেদ।
নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি রায়পুর ইউনিয়নের অন্তর্গত সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো পরীক্ষার্থী যদি আর্থিক সংকট, যাতায়াত সমস্যা বা অন্য কোনো ধরনের অসুবিধায় পড়েন, তাহলে তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, তার মেজ ভাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও জানান, জরুরি কাজে দেশের বাইরে অবস্থান করার কারণে সরাসরি পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি আশ্বাস দেন, শিক্ষার্থীদের পাশে তিনি সবসময় ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।মুহাম্মদ রাশেদ বলেন, “এই প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড—তাই শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমি সবসময় সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি সমস্যার সম্মুখীন হয়—বিশেষ করে আর্থিক সংকট বা যাতায়াত সমস্যা—তাহলে তার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান।
তিনি শিক্ষা সম্পর্কে বলেন, “শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়; এটি একটি জাতির বিবেক জাগ্রত করার অন্যতম প্রধান হাতিয়ার। যে জাতি যত বেশি শিক্ষিত, তার অগ্রযাত্রার পথ ততই সুগম ও শক্তিশালী হয়। একটি সুশিক্ষিত প্রজন্মই পারে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে।”
যোগাযোগ: মোহাম্মদ মহিউদ্দিন — ০১৮৬৫-২৮৯৫২৭
আবু সৈয়দ — ০১৮১৫-৭২৪৯৩৫, মোহাম্মদ কফিল — ০১৮৬৯-৪৮৮২৫৫। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং ইতিবাচক ভূমিকা রাখবে।