রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারপুরে আকাশ বার্তা পত্রিকা ও সূর্য শেখর এর বর্ষপূর্তি উদযাপন সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন  ক্যালকাটা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন ভাঙা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ডালিম জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মিডিয়ার পথটা দেখতে যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন: রিয়াদ সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুব ঐক্য পরিষদ গঠিত ভারতে আটক বাংলাদেশীকে হিলি সীমান্ত দিয়ে ফেরত দিল বিএসএফ

সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৭ তম সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার খরণদ্বীপ আর্য্যবোধি বিহার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরিষদ।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শাকপুরা শ্রী শ্রী লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন ড. প্রিয়দর্শী মহাথের। পরিষদের সচিব বি. সত্যানন্দ থের’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কীর্তিপাল ভিক্ষু ও দেবপ্রিয় বড়ুয়া দেবু।
শ্রদ্ধাশ্রী থের ও বোধিকীর্তি ভিক্ষুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সংঘনিধি সুমঙ্গল থের,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বীর মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া, শাপলা বড়ুয়া, সংবর্ধেয় অতিথি রূপায়ন কুমার বড়ুয়া, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ও মহিলা ইউপি সদস্য রাবেয়া আক্তার।
এসময় বক্তারা বলেন, সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষা এক অনিবার্য উপাদান। নৈতিক চরিত্র গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে নৈতিকতা, আত্মশুদ্ধি, ও মানবিক চেতনার মাধ্যমে সে সত্যিকার মানুষে পরিণত হয়। এই মানবিক গুণাবলি অর্জনের প্রধান উৎস হলো ধর্মীয় শিক্ষা। যা মানুষকে শুধু ইহকালীন সফলতার দিশা দেয় না; বরং পরকালীন মুক্তির পথও দেখায়। তাই শান্তি, নিরাপত্তা ও সাম্য প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে ধর্মীয় বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রামের বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিষদের প্রচার সচিব সত্যানন্দ ভিক্ষু।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102