শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত মুহিবুর রহমান একাডেমিতে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি লংগদুতে গাঁথাছড়া বাইকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংকটজনক অসুস্থতা কাটিয়ে নতুন জীবনের পথে এ নিউ ডন আইসিইউ কেয়ার কানেক্ট’ মণিপাল হাসপাতাল গোয়ার Film Bazaar থেকে কলকাতার KIFF বাংলা সিনেমার বিশ্বজয়ের রূপরেখায় সুচন্দ্রা এক্স ভানিয়া সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী হাকিমপুরে পুলিশী অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে আটক ১ চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বার্ণাঢ্য আয়োজনে ইনারহুইল ডিস্ট্রিক্ট ৩২৯,৫০তম বর্ষপূর্তিতে ওরেঞ্জ দ্য ওয়ার্ল্ডের পদযাত্রা সম্পন্ন

পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকার মধ্যম জিরি নাথপাড়া (প্রকাশ গৌর মহাজন বাড়ী) গ্রামের কৃতিসন্তান স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথের প্রথম মৃত্যবার্ষিকী পালন।
এ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে পরিবারের সদস্যবর্গের পক্ষ হতে প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনায় ধর্মীয় বিভিন্ন অনুষ্টান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত মহতী অনুষ্টানমালার মধ্যে শ্রীশ্রী চন্ডীপাঠ,
শ্রীমদ্ভগবদগীতা পাঠ,শ্রীগুরুর পূজা,মহতী ব্রহ্মযজ্ঞ,প্রয়াতের স্মৃতিচারন ও অন্নদান অনুষ্টান।
এতে অনুষ্টানের পৌরহিত্য ও ভাগবতীয়,স্মৃতিচারন আলোচনায় ছিলেন বিশিষ্ট ভাগবতীয় প্রবক্তা এবং গীতা সূধাকার শ্রীমৎ স্বামী শংকরানন্দ অবধূত মহারাজ।
ব্রহ্মযজ্ঞে প্রধান ব্রহ্মাহুতি পুস্পশ্রদ্ধার্ঘ নিবেদনে ছিলেন সাতকানিয়ার শ্রী শ্রী তারমঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ শিবানন্দ অবধূত মহারাজ ও প্রয়াতের সুযোগ্য কনিষ্ট পুত্রসন্তান নাথ কল্যান সমিতি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন নাথ,তার সহোদর বড় ভাই বিপন নাথ,মেঝ ভাই সুমন নাথ ও প্রয়াতের সহধর্মীনি আলো রানী দেবী পুস্পার্ঘ নিবেদন করেন।
শ্রীমদ্ভগবদগীতা পাঠে ছিলেন বিশিষ্ট গীতাপাঠক নিউটন দেব নাথ ও অরুপ দেব নাথ ও তাদের যন্ত্রসংগীত দল।
অনুষ্টানে সাধুসন্ত,স্বজন সুহৃদ,সামাজিক ব্যক্তিবর্গসহ প্রায় পাঁচ শতাধীক লোকজন উপস্হিত ছিলেন। অনুষ্টানটি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুরের মাঝ সময়ে ভূরিভোজন শেষে বিকেল ৪টায় বেদমন্ত্রপাঠে মহতী ব্রহ্মযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102