
—তরুণ বিশ্বাস,কলকাতা—
IFFI ও NFDC-র WAVES Film Bazaar ২০২৬-এ অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের KIFF Film Bazaar-কে আন্তর্জাতিক মানের করে তোলার ভাবনায় উদ্যোগী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুচন্দ্রা এক্স ভানিয়া। গোয়ার Film Bazaar এর আন্তর্জাতিক কর্মপদ্ধতি,প্রযোজক পরিচালকদের নেটওয়ার্কিং, Co-production,Film Financing এবং Global Distribution এর সুযোগকে সামনে রেখে তাঁর প্রস্তাব, NFDC-র অভিজ্ঞতা ও পরিকাঠামোর সঙ্গে সমন্বয় ঘটিয়ে KIFF Film Bazaar- কে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মুখী করে তোলা হোক। সুচন্দ্রার লক্ষ্য,বাংলা চলচ্চিত্রকে শুধু আঞ্চলিক বাজারে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক প্রযোজক,বিনিয়োগ -কারী ডিস্ট্রিবিউটর ও OTT প্ল্যাটফর্মের কাছে পৌঁছে দেওয়া। বিহার-সহ অন্যান্য আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের অংশগ্রহণ ও সহযোগিতার সম্ভাবনাও তিনি গুরুত্ব দিচ্ছেন। এই বৃহত্তর উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য“বাংলা সিনেমার গল্প ও প্রতিভা বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার সময় এসেছে। KIFF-কে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ব্যবসায়িক সহযোগিতার শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।”সুচন্দ্রা এক্স ভানিয়া
অ্যাক্টর,ফিল্ম মেকার,অথার, প্রডিসার,সোসাল অ্যাক্টিভিস্ট, মোটিভেশানাল স্পিকার।