শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮

‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’—এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জহির হাসান মোহন স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সম্প্রতি ‘গল্প ঘর’ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে জহির হাসান মোহন কালীগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং জনবান্ধব পৌরসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত বিনিময় করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102