শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮

মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

সীমান্ত বড়ুয়া জয়, সিলেট

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, গবেষণামুখী চিন্তাভাবনা এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে। আমরা যদি শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার এবং উদ্ভাবনের সুযোগ করে দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে আরও যুগোপযোগী আবিষ্কার ও উদ্ভাবনে সক্ষম হবে। এই প্রেক্ষাপটে মুহিবুর রহমান একাডেমির বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার ১৮ নভেম্বর মুহিবুর রহমান একাডেমি আয়োজিত বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরোও বলেন, মুহিবুর রহমান একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও মেধাকে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, রেক্টর মিসেস সালমা খানম চৌধুরী। এছাড়াও একাডেমির শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা তাদের সেই সুযোগ করে দিচ্ছি। আজকের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা যেভাবে নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন তুলে ধরেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রচলিত পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেদেশের উন্নযনে নতুন নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে পারবে।
একাডেমির রেক্টর মিসেস সালমা খানম চৌধুরী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং আত্মবিশ্বাসী ও দক্ষ নাুগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিঞ্জান মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অতিথিরা এ মেলার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রচেষ্টার প্রশংসা করেন। এসময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যপ্রণালি, বৈজ্ঞানিক ভিত্তি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102