বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে

চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোড়স্থ জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে ৷ তবে পুলিশের জোর তৎপরতায় সেটিকে ৩ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে৷

‎আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে পিকআপ ভ্যানটিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ৷

‎জানা গেছে, আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনের থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খেতে যান পুলিশ সদস্যরা। ভাত খেয়ে ফিরে এসে তাদের গাড়িটির হদিস পাননি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে চলে অজ্ঞাত গন্তব্যে চলে গেছেন।

‎নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বললেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিল। পরে ভাত খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।”

তবে পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে সন্ধ্যা ৬টায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে গাড়িটি উদ্ধার করেছে বলে বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102