সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী হাসি,খেলা,জাদু ও আনন্দে জমজমাট শিশু দিবস উদযাপন করল মেট্রোপলিস মল হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে

কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

‎
‎ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
‎
‎চট্টগ্রামের কর্ণফুলী টানেল চেকপোস্টে ৯ হাজার ৯০০ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। অপরজনের বাড়ি বরিশালে।
‎
‎রোববার দিবাগত রাতে টানেলের পূর্ব প্রান্তের টোল প্লাজাসংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিপন (৩৮), মো. রাইসুল ইসলাম রাতুল (২১), মো. সজিব (২৬) ও মো. রাকিব মিয়া (২৩)। তাঁদের মধ্যে শিপনের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে, রাতুল ও রাকিবের বাড়ি সবুজবাগে। সজিবের বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি ঢাকার বাসাবো এলাকায় থাকতেন।
‎
‎কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় চারজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102