সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী হাসি,খেলা,জাদু ও আনন্দে জমজমাট শিশু দিবস উদযাপন করল মেট্রোপলিস মল হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে

ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

আব্দুর রাজ্জাক- সিনিয়র রিপোর্টার

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল (৫০) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাম চোখে আঘাত ও দুই হাত বাঁধার চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন। তবে প্রতিদিনের খাবার খেতেন বড় ভাইয়ের বাড়িতে।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশের এলাকা ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে ফিরে এসে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, পুলিশ খবর পেয়ে ১৪ ( নভেম্বর) রাত ১২ টার সময় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে, সুরুতহাল রিপোর্ট তৈরি করেন এবং আজ রোববার ১৫ ( নভেম্বর) এ মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে নিয়মিত মামলা হিসাবে জোরালো ভাবে তদন্ত কার্যক্রম শুরু হবে তাছাড়াও ইতি মধ্যে ছায়া তদন্ত চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয় নাই তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য জানতে পুলিশের তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102