মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ আনোয়ারায় রাজনীতি নিষিদ্ধ দলের ৩ নেতা-কর্মী আটক আনোয়ারা-বাশঁখালী পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধের চেষ্টা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিলেটে হার এড়ালো বাংলাদেশ সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনায়‎ সভাপতিমণ্ডলীর সদস্য হলেন এমপি সরওয়ার জামাল নিজাম সম্প্রীতি, সমতা ও মানবিকতার বার্তায় চট্টগ্রামে অনুষ্ঠিত হলো Youth-Led Peace Fair 2026 মোছাফ্ফায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের চট্টগ্রাম ৯ আসনের আবু সুফিয়ান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

আনোয়ারায় রাজনীতি নিষিদ্ধ দলের ৩ নেতা-কর্মী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্রগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আনোয়ারা থানা-পুলিশ।
‎
‎আটক ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী মো. সাকিব (২৪), আওয়ামী লীগ নেতা জহির আহাম্মদ (৫৬) ও ছাত্রলীগের কর্মী সাইফুল করিম শাওন (১৯)।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, আটক মো. সাকিব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকার হামিদ চৌধুরীর বাড়ির মো. আনোয়ার হোসেনের ছেলে। জহির আহাম্মদের বাড়ি আনোয়ারার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী এলাকায়। আর সাইফুল করিম শাওন বরুমছড়া ইউনিয়নের কালাগাজী তালুকদার বাড়ির মো. ওমর ফারুকের ছেলে।
‎
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মধ্যরাতে বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘কেউ যদি আনোয়ারার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।’
‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102