রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় জাতীয় সমবায় দিবস পালিত বাড়িতে হামলা-ভাঙচুরের পর আপন ভাতিজির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, কর্ণফুলীতে মামলা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান কলকাতায় স্বরাজ্যের প্রবর্তন লাল,বাল,পাল স্মৃতি উৎসবে রাজ্যপাল আর.এন রবি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী লংগদুতে লোকাল ভলেন্টিয়ার মেডিয়াটোর্স ফোরাম ও ইয়ুথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অজান্তেই তৈরি হতে পারে ব্রেন অ্যানিউরিজম, সময়মতো পরীক্ষা ও রোগ নির্ণয়ের গুরুত্ব – আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের

আনোয়ারায় জাতীয় সমবায় দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎ আনোয়ারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে আজ ( ৮ নভেম্বর ) রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা পরিষদ প্রাঙ্গণে  জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

‎আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশগুপ্ত  সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন।

‎এসময় আরো উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুল হালিম।

 আনোয়ারা আর্বান কো -অপারেটিভ সোসাইটি লিমিটেডকে সমবায় পতাকা ও আনোয়ারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি  লিমিটেডকে সমবায় অধিদপ্তরকর্তৃক প্রস্তুতকৃত  সুভেনির প্রদান করা হয়। ১৫০ জন সদস্যকে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102