শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ কুয়েতের হিজিলে ফাতেহা ইয়াজদাহুম উদযাপন ও গাউছিয়া কমিটির নবগঠিত শাখার অভিষেক চট্টগ্রামে উদ্বোধন হলো এস এম ড্রাগ হাউসের ইউনিট ২ পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনাল খেলায় ভাটিখাইন চ্যাম্পিয়ন নাথ কল্যান সমিতি বাংলাদেশ পটিয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত কলকাতার ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে “দীক্ষা প্রদান” অনুষ্ঠান সম্পন্ন দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু ‘থ্রি-ডটস ফ্যাশন’ এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত

চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

​

​চন্দনাইশ প্রতিনিধি 

চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে শনিবার (৩ অক্টোবর) সকালে এক প্রাণবন্ত পরিবেশে সংগঠনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় চন্দনাইশের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা সামাজিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত সাংবাদিক নেতারা ক্লাবের প্রাতিষ্ঠানিক সুবিধা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচির একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করেন। এছাড়াও চন্দনাইশ উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় নানা সামাজিক সমস্যা গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

​উক্ত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ মুবিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ওমর ফারুক, তথ্য ও যোগাযোগ সম্পাদক আনোয়ার আবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দীন এবং কার্যকরী সদস্য রূপন দত্ত ও ওসমান চৌধুরী।

​আলোচনা পর্ব শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উপজেলার বাগিচাহাটস্থ ‘কেআর ওরশ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’-এ স্থানীয় সাংবাদিকরা একসঙ্গে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ভোজনে অংশ নেন। পেশাগত ব্যস্ততার মাঝে এ আয়োজন সব সহকর্মীদের মাঝে আনন্দঘন ও আন্তরিক এক পরিবেশ তৈরি করে।

​চন্দনাইশ (চট্টগ্রাম):

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102