শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চার সাংসদের ফটিকছড়িতে ৬ লাখ টাকার কাঠ জব্দ কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন লংগদুতে LVME এবং YOUTH FORUM এর সমন্বয় সভা অনুষ্ঠিত চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার আসছে অভিনেত্রী আফরিন জাহানের নাটক ‘পালালে প্রেম হয়’ বাবার বাসায় যাওয়া পথে নিখোঁজ ফারজানা আকতার লিপি, সন্ধান চাই পরিবার

এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

ঢাকার মগবাজারের এক এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত হলো। মাদ্রাসা ছাত্রদের উপস্থিতিতে কেক কেটে এবং খাওয়াদাওয়ার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর।

এ সময় এতিমখানার বড় হলঘর ছাত্রদের মুখরতায় ভরে ওঠে। মাথায় টুপি আর উচ্ছ্বাসভরা কণ্ঠে “হ্যাপি বার্থডে” ক্ষুদে শিক্ষার্থীরা অপুর্বকে শুভেচ্ছা জানায় । কেক কাটার মুহূর্তে শিশুদের চোখেমুখে ছিল খুশির ঝলক।

সংগঠনের সিনিয়র সদস্যসহ স্থানীয় সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন। কেক কাটার পর অপুর্ব নিজ হাতে শিশুদের কেক খাইয়ে দেন এবং পরে সবার জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

উদ্যোক্তা, সংগঠক, চলচ্চিত্র জগৎ ও মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ মনিরুজ্জামান অপুর্ব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক অঙ্গন এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে।

জন্মদিন উপলক্ষে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন— “মনিরুজ্জামান অপুর্ব শুধু একজন উদ্যোক্তা নন, তিনি চলচ্চিত্র ও মিডিয়া জগতের স্বপ্নদ্রষ্টা এবং নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস।”

দিয়ামনি ই-কমিউনিকেশন এবং মেডিকেলস বিডি নানা কর্মসূচির মাধ্যমে তিনি তরুণদের অনুপ্রাণিত করছেন। পাশাপাশি চলচ্চিত্র ও মিডিয়া জগতে সক্রিয় উপস্থিতি রেখে বিনোদন জগতে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102