সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

অশোকনগরে প্রকাশিত হল কবি পাঁচুগোপাল হাজরার ‘জীবনের একতারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

উত্তর ২৪ পরগনার অশোকনগর কবিতা পাঠ,সাহিত্য আলোচনা এবং নতুন কাব্যগ্রন্থ প্রকাশ এই তিনের মেলবন্ধনে শনিবার অশোকনগরে বসেছিল সাহিত্যসভা। অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে কবি পাঁচুগোপাল হাজরার নতুন কাব্যগ্রন্থ‘জীবনের একতারা’ প্রকাশিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট কবি শঙ্খ অধিকারী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। কাব্য‌গ্রন্থ প্রকাশের পর সাহিত্য ও সমাজের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন শঙ্খ অধিকারী । তাঁর কথায়’ সাহিত্য সমাজকে সুস্থ রাখে,সাহিত্য সমাজকে প্রগতিশীল রাখে,সাহিত্য মানবিক দৃষ্টি আরও উন্নত করে। সাহিত্য অদক্ষ শাসকের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিপ্লব সৃষ্টি করতে পারে। সাহিত্য পাঠ করে মানুষ শান্তি পায়।”তাঁর বক্তব্যে সমাজ জীবনে সাহিত্যচর্চার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। নিজের নতুন বই নিয়ে কবি পাঁচুগোপাল হাজরা জানান,দীর্ঘদিনের কবিতা চর্চার অভিজ্ঞতা ও জীবনের নানা অনুভব থেকেই গ্রন্থটির কবিতাগুলি তৈরি হয়েছে। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে কবিতার মাধ্যমে জীবনের নানা অভিজ্ঞতা,অনুভূতি ও সময়ের কথাকে তুলে ধরার চেষ্টা করেছি। জীবনের একতারা’ আমার সেই সৃষ্টি সাধনারই একটি পর্ব। বইটি প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত ও কৃতজ্ঞ। পাঠকের হাতে আমার লেখা পৌঁছনোই একজন কবির কাছে বড় প্রাপ্তি। পাঠকের ভালোবাসা ও মূল্যায়ন আগামী দিনে আরও ভালো লেখার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও সমাজকর্মী বাসুদেব চন্দ। উপস্থিত ছিলেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস,প্রধান শিক্ষক স্বরূপরাজ রায়চৌধুরী,কবি ও প্রকাশক প্রদীপ মণ্ডল, প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ‌ সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটির অসাধারণ সঞ্চালনায় ছিলেন ড.মনোজ ঘোষ। জানা গিয়েছে, জীবনের একতারা’ গ্রন্থটির নিবেদন করেছেন প্রদীপ মণ্ডল এবং প্রকাশক আত্মশক্তি। গ্রন্থ প্রকাশের পর শুরু হয় কবি সম্মেলন। একে একে কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতার বিষয়বস্তু,ভাষা ও সমকালীন সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
নতুন কাব্যগ্রন্থ প্রকাশ এবং কবি সম্মেলনকে ঘিরে অশোকনগরের সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাহিত্য চর্চার প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টি শীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে অনুষ্ঠানের আলোচনায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102